Showing posts with label পরিচিতি. Show all posts
Showing posts with label পরিচিতি. Show all posts

Monday, 2 April 2018

লেখক পরিচিতি - মো: সুজন মাহমুদ নূর


মো: সুজন মাহমুদ নূর । জন্ম ০৬ মার্চ ১৯৯৮ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে । এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন । পিতা: মো: কলিম উদ্দিন । মাতা: ফরিদা খাতুন । তারা ছিলন দুই ভাই  সবুজ রহমান সুমন , সুজন মাহমুদ নূর । দুই ভাই এর মধ্যে সুজন ছিল ছোট । তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকেই । সেখান থেকে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা লাভ করেন  এবং ২০১০ সালে রাজিবপুর সবুজবাগ দাখিল মাদ্রাসায় ৫ম শ্রেনীতে ভর্তি হন । দ্বিতীয় বারের মতো তাকে ৫ম পাস করতে হয় । ২০১০ সালে ইবতেয়াদী পাশ করে একই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হন ।  সেখান থেকেই ২০১৬ সালে দাখিল এস এস সি পাশ করেন । সবুজবাগ দাখিল মাদ্রাসায় থাকা অবস্থায় স্টুডেন্ট কেবিনেট প্রধান (জি এস ) নির্বাচিত হন এবং ২০১৬ সালে রাজিবপুর ডিগ্রি কলেজে ভর্তি হন । কলেজে থাকা কালিন সময় তিনি জঙ্গি নিমূলে সভাপতির দায়িত্ব পালন করেন । ছোট কাল থেকেই তার লেখালেখি খুব ইচ্ছে ছিল । তিনি সপ্তম শ্রেনীতে থাকা অবস্থায় থেকে লেখালেখি শুরু করেন । তা লেখা প্রথম প্রকাশিত হয়, মাসিক কিশোরকন্ঠ আগষ্ট ২০১৫ সংখ্যায় , এতে লেখক অনেক আনন্দিত হন । তখন থেকে সে লেখালেখিতে উৎসাহিত হন  এবং বিভিন্ন গান, কবিতা, কৌতুক, গল্প, ইসলামিক গজল লেখেন .পরবর্তিতে লেখকের লেখা কিশোরকন্ঠের বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয় । তার বাবা ছিলেন কৃষক ও মা গৃহিনী । তাই সে বাবা মায়ের কাছ থেকে কোন উৎসাহিত না পেলেও পেয়েছেন চাচাদের উৎসাহিত তার ছোট চাচা শহিদুল ইসলাম তাকে পড়াশোনার জন্যে বেশি উৎসাহিত করতেন । এতে তিনি তার ভবিষ্যৎ চিন্তা করে পড়াশোনা করেন । পড়াশোনার পাশাপাশি লেখালেখি করেন । পরবর্তিতে তার লেখা প্রকাশিত হয় “উচ্ছ্বাস স্বাধীনতা স্মরণিকা ২০১৮” তে এতে লেখক অনেক আনন্দিত হন । তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত । পড়াশোনাতে যেমন চাচাদের উৎসাহিত পেয়েছেন তেমনি রাজেনৈতিতেও পেয়েছেন চাচাদের উৎসাহিত । তিনি বর্তমানে উপজেলা ছাত্রলীগের সদস্য ও ক্রীড়া সম্পাদক, কালেরকন্ঠ -শুভসংঘ”  এবং প্রতিষ্ঠাতা সভাপতি লেখ রাসেল স্পোর্টিং ক্লাব ।  তার স্বপ্ন সে একদিন বড়কিছু হবে এবং দেশের সেবা করবে । কিছুদিনের মধ্যে তার লেখা প্রথম উপন্যাস । আমার স্বপ্ন ছিল তোমাকে নিয়ে । প্রকাশিত হবে, তিনি সকলে কাছে দোয়া প্রত্যাশী আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করেন ।
প্রয়োজনে লেখকঃ 
০১৯৯০৩৬৭১৯৭ , ০১৯৫৭৯৭৯৮২৪
০১৭৯৯৫২৪৫৯৪, ০১৮২৩৭৭৪২০৮

লেখক পরিচিতি - আমিমুল এহসান


লেখক পরিচিতি - সাকিব আল শাহরিয়ার শুভ


Sunday, 1 April 2018

লেখক পরিচিতি - আশরাফ চৌধুরী


লেখক পরিচিতি - সোহান সরকার


সোহান সরকার ১৯৯৫ সালের ২৯ অক্টোবর কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার পাটাধোয়া পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখকের বর্তমান স্থায়ী নিবাস রাজিপুরের কলেজ পাড়া।
রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে বর্তমানে তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
তিনি রাজিবপুর মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজিবপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করেন। পাইলট উচ্চ বিদ্যালয় পড়ার সময় স্কুলের বিতর্ক দলের দলনেতা ছিলেন তিনি। ২০১০ সালের মাধ্যমিক পরীক্ষায় তিনি জিপিএ ৫.০০ অর্জন করেন।
লেখালেখি ছাড়াও আরো বেশ কিছু বিষয়ের প্রতি তার আকর্ষণ রয়েছে। ঢাকাতে একটি গোজো রিউ কারাতে প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন কারাতে অনুশীলন করেছেন। কারাতে ছাড়াও বিভিন্ন ধরণের মার্শাল আর্ট তার ভাল লাগার একটি বিষয়। ছবি তুলতে ভালবাসেন তিনি, ভালবাসেন প্রকৃতিকে ছবিতে ধারণ করতে। গ্রামীণফোনের সর্বশেষ ২০১৪ সালের পরিবেশ বিষয়ক বৃহৎ পরিসরের আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী “ক্লিক গ্রীণ’’ এর পুরো দেশ থেকে বাছাই করা চূড়ান্ত ২৫ জনের মধ্যে ছিলেন তিনি।
কোন একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করেই কাজ করার অভিপ্রায়টি তার মধ্যে কোনদিন ছিল না। যখন যেটা ভাল লাগে সেটা করার মাধ্যমেই নিজের কর্মকে উপভোগ করতে চেষ্টা করেন তিনি।
সাহিত্যের প্রতি তার অনুরাগ খুব ছোট বেলা থেকেই। কৈশোরে তার অনেকগুলো কবিতার খাতা ভরে থাকত কবিতায়। বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখা পাঠালে পাঠক ও লেখকদের থেকে ভালবাসা পেতেন যা তাকে আরো বেশি লিখতে উৎসাহিত করত। তার এখন পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬ টি। লেখকের প্রথম কাব্যগ্রন্থ ‘নয়নমণি’ প্রকাশ হওয়ার পর পাঠকদের কাছে বেশ সমাদৃত হয়েছিল। গুণীজনদের ইতিবাচক সমালোচনা ও অনুপ্রেরণা পেয়ে পরবর্তীতে প্রকাশ করেন কাব্যগ্রন্থ “স্বচ্ছ প্লাস্টিকে ঢাকা চোখ” ও কাব্যগ্রন্থ “সংকীর্ণ সরণিতে’’। মূলত কবিতার প্রতি ভালবাসাটা বেশি থাকলেও গদ্য সাহিত্যের প্রতি রয়েছে তার আলাদা ধরণের টান। তার প্রকাশিত গল্পগ্রন্থ ‘অযাচিতা’ ও বিশেষ করে তার উপন্যাস ‘লালভানু’ পেয়েছে পাঠকপ্রিয়তা। তার ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ “এককিত্বে ঘর ভরা” ছাড়াও সর্বশেষ বেশ কিছুদিন তিনি কাজ করেছেন শিশুতোষ বই “বাচ্চা বিড়াল” নিয়ে। অন্যান্য কর্মের মাঝে নিজেকে সাহিত্যিক হিসেবে ভাবতে বেশি ভাল লাগে তার।
সাহিত্যে তার বিচরণ আরো বেশি হওয়ার ব্যাপারে তিনি সকলের দোয়া ও ভালবাসা প্রত্যাশা করেন।


লেখক পরিচিতি - আব্দুস সবুর ফারুকী




লেখক পরিচিতি - মোঃ জাহিদুল ইসলাম


মোঃ জাহিদুল ইসলাম ৩০ সেপ্টেম্বর ১৯৯৭ খ্রি.  কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কলেজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা: মোঃ আব্দুস সাত্তার, মাতা: মোছা. আম্বিয়া খাতুন । 





লেখক পরিচিতি - মোঃ রাশেদুল ইসলাম (ফুল)


ভারতের সিমা ঘেষা পাহাড়ের পাদদেশে রৌমারী টু ঢাকা মহা সড়কের পশ্চিম পার্শ্বে অজ পাড়া গায়ের মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। আমরা দুই ভাই এক বোন। তিন ভাই বোনের মধ্যে আমি মেঝ। পিতা কৃষক, মাতা গৃহিনী। আমি বিবাহিত ও তিন সন্তানের জনক। দুই মেয়ে এক ছেলে। ছাত্র জীবন থেকেই আমার অদম্য লেখার আগ্রহ। তখন থেকেই ছন্দ, ছড়া, ছোট কবিতা, গল্প ও আর্টের কাজে মনোযোগী ছিলাম। জীবনের সাধ ছিল প্রথম শ্রেনীর অফিসার হওয়ার, লেখাপড়াও তেমন একটা হয় নাই বিধায় তা হতে পারি নাই। আমার পরিশ্রম, মেধা, মননশীল ও সৃষ্টিশীল চিন্তায়, আপনাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস "ধূসর কাব্য" অনলাইন ভিত্তিক কবিতার বইটি উপহার দিলাম।

আপনাদের যদি সামান্যতম ভাল লাগে বা আনন্দ দেয়, সেখানেই আমি স্বার্থক।
এই বইটি আমি উৎসর্গ করলাম, আমার গর্ভধারণী মা ও জন্মদাতা বাবার জন্য।
(*পুস্তুক আকারে পরে বই বের হচ্ছে, সবাই দোয়া রাখবেন।)


মোঃ রাশেদুল ইসলাম (ফুল)
পিতা মোঃ জামাল উদ্দিন
মাতাঃ মোছাঃ জরিনা বেগম
জন্মতারিখঃ ১১/১১/১৯৭৬ ইং
গ্রামঃ সোনাকুড়া
পোঃ কাউনিয়ার চর
উপজেলাঃ দেওয়ানগঞ্জ
জেলাঃ জামালপুর
পেশাঃ ব্যবসা।


বর্তমান ঠিকানাঃ গ্রামঃ কাচারিপাড়া
পোঃ+উপজেলাঃ রাজিবপুর,
জেলাঃ কুড়িগ্রাম।

কথাসাহিত্যিক জিল্লুর রহমান-এর সংক্ষিপ্ত পরিচিতি


কথাসাহিত্যিক জিল্লুর রহমান-এর সংক্ষিপ্ত পরিচিতিঃ


জিল্লুর রহমান ০১ সেপ্টেম্বর ১৯৬৮ খ্রি. দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: মৃত: ইউনুছ আলী, মাতা: মোছা. মরিয়ম নেছা। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর ধর্মপুর ইউ.সি দ্বিমূখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিটিউট থেকে প্রথম বিভাগে ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন। পাশাপাশি বিরল কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন।
ছাত্রজীবন শেষে তিনি স্কাই টাচ এ্যাপার্টমেন্ট, বেসরকারি সংস'া কারিতাস এবং নটরডেম কলেজে দীর্ঘ দিন কাজ করার পর শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগদান করেন। লেখালেখির অভ্যাস ছাত্রজীবন থেকেই, তাঁর লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়ে দৈনিক তিস্তা পত্রিকায় .....তারপর দৈনিক উত্তর বাংলাসহ বেশ কয়েকটি পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়।
প্রথম কাব্যগ্রন' ছোট্ট একটি ভালোবাসা প্রকাশিত হয় ২০০৪ সালে। তারপর শুরু হয় উপন্যাস লেখা। ২০০৫ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ভ্যালেনটাইনস ডে। তারপর বিভিন্ন প্রকাশনা থেকে একে একে প্রকাশিত হতে থাকে ০১ টি কাব্যগ্রন', ০৩ টি কিশোর উপন্যাস, ১২ টি উপন্যাস এবং ধারাবাহিক উপন্যাস গডফাদারের ০৩ খণ্ড। লেখার শুরু থেকেই বিরামহীনভাবে চলছে একের পর এক উপন্যাস।



মোবাইল-০১৭১৮১৫৭০৭৬
Email address        :         : writerzillur@gmail.com 
Web                       :         www.writerzillur.com
facebook                :         www.facebook.com/writerzillur
Blog                       :         www.prothom-aloblog.com/blog/writerzillur
                                         www.shobdoneer.com/writerzillur
                                         www.bondhublog.com/writerzillur
                                         www.cholontika.com/writerzillur