Showing posts with label কবিতা-ছড়া. Show all posts
Showing posts with label কবিতা-ছড়া. Show all posts

Sunday, 1 April 2018

আমরা কি স্বাধীন ? - মোঃ জাহিদুল ইসলাম


আমরা কি স্বাধীন ?
                                     মোঃ জাহিদুল ইসলাম

          হব স্বাধীন সেদিন আমরা
          যেদিন পাব সোনার বাংলা ।
          কে দিল উপহার প্রতিহিংসার রাজনীতি ?

          ফিরে কি পাব আবার,
          ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ ।
          আসবে কি ফিরে আবার,
          স্বাধীনতার ঘোষণা ।

          কবে যে হয় শেষ
          বাঙ্গালীর বিদ্বেষ ।
          পেলাম নাকি আবার ফিরে
          ধর্ষিতা নারীর আহাজারি ।

          স্বাধীনতা, এত সহজে অর্জিত হয়নি
          দিয়েছি, আমরা ৩০ লক্ষ মানুষের রক্ত
          হব কি আমরা সবাই, বাংলাদেশের ভক্ত ?

গর্বিত চিকন - মোঃ জাহিদুল ইসলাম



গর্বিত চিকন
                                    মোঃ জাহিদুল ইসলাম

            চিকন বলে করো না আমায় তুচ্ছ
            আমি কি সেটা কখনো কি বুঝছো !

            যখন কেও বলে চিকন বেটায়
            মন ভেঙ্গে যায় কান্নার ফোঁটায়

            ভেবে না পাই কি করে হব মোটা
            তবুও সবাই দিয়ে যাচ্ছে খোটা ।

            মনেরেখ একদিন হব মোটা
            তখন আবার বলবে ভুড়ি ওয়ালা বেটা ।

            নিন্দুকের নিন্দায় ভরে যায় আমার মন
            এভাবে কেটে যাচ্ছে আমার জীবনের বন ।

            যাই হোক বলতে  পারতাম আরও
            তুমি চিকন বলে গর্ব করতে পারো ।

            আমার কবিতা হয় না শেষ
            কখনও কারো সাথে করো না বিদ্বেষ
            তারই সাথে আমার কবিতা হল শেষ ।

আমি নাস্তিক - মোঃ জাহিদুল ইসলাম



আমি নাস্তিক
                                    মোঃ জাহিদুল ইসলাম

            আমি নাস্তিক নেই কোন ধর্ম
            করে যাই শুধু কর্ম ।

            আধুনিক মানুষের জন্য সমসাময়িক প্রশ্ন,
            বৈজ্ঞানিক তথ্য ও যুক্তির উপর করে যাই দ্বন্দ্ব
            আমি নাস্তিক তখন হয়ে যাই ধন্য ।

            একদিন মাসুদ বললো
            কি ভাবে কে এতকিছু সৃষ্টি করলো ?
            তাই শুনিয়া রামিজ হাসলো ঘন ঘন
            মাসুদ বলতে লাগলো পন পন ।।

            সৃষ্টি হল দ্বন্দ্ব
            আজই কি হবে বন্ধ।
            শুরু হলো মারামারি
            কেও করেনা ছাড়াছাড়ি ।

            আমি নাস্তিক নয় মন্দ
            কাজ একটাই করি দ্বন্দ্ব ।

            যুক্তিতে যখন হেরে যাই আমি
            তখন কেটে পড়ি তারাতারি ।
            জ্বীত করে জেতা আমার কর্ম
            আমি নাস্তিক নেই কোন ধর্ম ।

            আস্তিকের সংখ্যা তো অনেক বেশি,
            তাই তো কথা বলি বেশি বেশি  ।
            তাই তো আমি নাস্তিক ধর্ম বিদ্বেষী ।